নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
ক্ষুদে বার্তায় চবি শিক্ষককে হত্যার হুমকি

ক্ষুদে বার্তায় চবি শিক্ষককে হত্যার হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে সাঈদ শাহজাদ নামক একটি আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে । গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৪৩ মিনিটে তাঁর ফেসবুক ইনবক্সে ২ টি অডিও রেকর্ড ও ক্ষুদে বার্তা আসে ওই আইডি থেকে। যেখানে তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে কুশল বরণ চক্রবর্তী দৈনিক সংবাদ জগৎকে বলেন, শুক্রবার আমার ফেসবুক আইডিতে সাঈদ শাহজাদ নামের এক আইডি থেকে মেসেঞ্জার ইনবক্সে ক্ষুদে বার্তা ও পরে ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠায়। ওই ক্ষুদে বার্তা ও অডিওতে ব্রাশফায়ার করে আমাকে হত্যার হুমকি দেওয়া হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমি ওইদিন ‘৭১ টিভির পাশে আছি’ লোগো সম্বলিত প্রোফাইল পিকচার আপলোড দিয়েছিলাম।

“অডিও বার্তায় সে আমাকে জানায়, তাদের ১০ হাজার সেনা প্রস্তুত আছে। বার্তায় সে পাঁচবার ব্রাশফায়ার করার হুমকি দিয়েছে।”

তিনি বলেন, আমি চাই এটা তদন্ত করে দোষীকে বের করা হোক। নইলে এটা আমার এবং আমাদের দেশের জন্য বড় হুমকি হতে পারে। বিষয়টি পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া এ প্রতিবেদককে জানান, সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে ফেসবুক ইনবক্সে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি এবং এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com