🚋পঞ্চগড় থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজার: ৬০ হাজার কোটি টাকায় একত্র হচ্ছে পাহাড় ও সাগর।
দেশের সর্ব উত্তরের জেলা হিমালয়কন্যা পঞ্চগড় থেকে সরাসরি দক্ষিণ-পূর্বাঞ্চলের সমুদ্র শহর কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু করার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে সরকার।
বর্তমান সরকারের মেয়াদেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অগ্রাধিকার ও অনুশাসন অনুযায়ী এই যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
এই রুটটি চালু হলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেন ছুটবে, যা রেল যোগাযোগের ইতিহাসে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক মেলবন্ধনের পাশাপাশি পর্যটন ও অর্থনীতিতে এক নতুন রূপান্তর ঘটাবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য পাঁচটি প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডুয়েলগেজ ও ব্রডগেজ লাইন নির্মাণের কাজ করা হচ্ছে। প্রকল্পগুলো হলো— টঙ্গী থেকে আখাউড়া, লাকসাম থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে দোহাজারী, শান্তাহার থেকে বগুড়া এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ। এই পাঁচটি প্রকল্প বাস্তবায়নে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। সাড়ে চার বছরের মধ্যে কাজ শেষ করে এই সরাসরি ট্রেন চালুর চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
#বাংলাদেশ_রেলওয়ে
#পঞ্চগড়টুকক্সবাজার
#সরাসরি_ট্রেন
#hellosaidpur24news
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি