নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২, সৈয়দপুর থানা পুলিশের সফল অভিযান।

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২, সৈয়দপুর থানা পুলিশের সফল অভিযান।

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২, সৈয়দপুর থানা পুলিশের সফল অভিযান।

মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি এবং অপরাধীদের গ্রেপ্তারে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে নীলফামারী জেলার সৈয়দপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ০৩টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গতকাল সোমবার রাতে পরিচালিত এই সফল অভিযানে মোটরসাইকেল চুরির মূল হোতা সাব্বির হোসেন এবং চোরাই মোটরসাইকেল ক্রয়ের অপরাধে মোঃ ফরহাদ হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোটরসাইকেল চুরির চক্রের মূল হোতা চিরিরবন্দর এলাকার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার অধিবাসী ও চোরাই মোটরসাইকেল ক্রেতা ফরহাদ হোসেনের হেফাজত থেকে চুরি হওয়া ০৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ফরহাদকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজা জানান, এলাকাকে চুরি, ছিনতাই ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে থানা পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ পিছপা হবে না। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে

সৈয়দপুর থানা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ওসির সুদৃঢ় নেতৃত্বে পরিচালিত এই অভিযানের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।

 

#সৈয়দপুর

#চোরাই_মোটরসাইকেল

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com