সৈয়দপুরে ২০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারি গ্রেফতার।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পোড়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় বোতলা গাড়ির পোড়াহাট এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মো: জাহিদুল ইসলাম (৩৫), পিতা- মৃত আলহাজ্ব মকবুল হোসেন, সাং- চড়াইখোলা দালালের বাজার, থানা- সদর, জেলা- নীলফামারী।
২. মো: নাজমুল ইসলাম (২৪), পিতা- সাইদার ইসলাম, সাং- ছোট সংগলশী কাজীপাড়া, থানা- সদর, জেলা- নীলফামারী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে বোতলা গাড়ি পোড়াহাট এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ২০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।
#সৈয়দপুর #মাদক_কারবারি_আটক
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি