নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় গতরাতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
বিস্তারিত কমেন্টে..আটক ব্যক্তিরা হলেন—মিস্ত্রিপাড়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে মোহাম্মদ ওমর আলী (৫২), কয়া মিস্ত্রিপাড়া এলাকার কাল্লু নাঈম আসাদের ছেলে মোহাম্মদ শাহিন আশরাফী (৫০) এবং মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (৪৬)। তাঁদের সবার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতরাতে মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় জুয়া খেলা সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।.
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি