নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
সৈয়দপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্কুলে মাদকের আড্ডা, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক

সৈয়দপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্কুলে মাদকের আড্ডা, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়’ চত্বরে সকাল-সন্ধ্য বসছে মাদকসেবী ও কারবারীদের আড্ডা। এতে করে বিদ্যালয় সংলগ্ন এলাকার সামাজিক ও শিক্ষা পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।

‎পরিস্থিতি নিরসনে এবং মাদকমুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আজ ৯ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

‎অভিযোগসূত্রে জানা যায়, স্কুলের দুইটি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিছু অসাধু ও বখাটে ব্যক্তি বিদ্যালয় ভবন দুটির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য গ্রহণ এবং আড্ডা দিয়ে থাকে। বিদ্যালয়ের কর্মচারীরা এতে বাধা দিলে মাদকসেবিরা মারমুখী হয়ে নানা ধরনের হুমকি দিতে থাকে। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরা নানাভাবে নেতিবাচক সামাজিক ও মানসিক প্রভাবের মুখোমুখি হচ্ছে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় আমরা অত্যন্ত চিন্তিত। প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যালয়ের আশেপাশে বহিরাগত ও অসৎ ব্যক্তিদের যাতায়াত ও মাদকের আড্ডা বাড়ে। এতে শুধু শিক্ষাঙ্গনের পরিবেশই নষ্ট হচ্ছে না, বরং শিক্ষার্থীরাও চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। আমরা দ্রুত পুলিশ প্রশাসনের সুনির্দিষ্ট হস্তক্ষেপ এবং কঠোর আইনানুগ পদক্ষেপ কামনা করছি।”

‎এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম(রেজা) জানান, “রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ অত্যন্ত আন্তরিক। ওই এলাকায় অতি দ্রুত পুলিশের নৈশ ও বিশেষ টহল জোরদার করা হবে। মাদকসেবনকারী বা সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিদ্যালয় কর্তৃপক্ষসহ যে কেউ আমাদের তথ্য দিলে সাথে সাথে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

‎স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুততম সময়ে কার্যকর ভূমিকা পালন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com