সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা..
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের (International School Scout Group) দুই কৃতি স্কাউট বার্জিস আলী ও সারা খাতুন স্কাউটিংয়ের সর্বোচ্চ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫’ (President’s Scout Award 2025) অর্জন করেছে।
স্কাউটিং এর প্রতি গভীর অঙ্গীকার, অনন্য সাধারণ নেতৃত্বগুণ, কঠোর পরিশ্রম, শৃঙ্খল ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তারা এই গৌরবময় সম্মাননায় ভূষিত হয়। তাদের এই অসামান্য সাফল্যে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর স্কাউট গ্রুপসহ পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বইছে।
কৃতী দুই স্কাউটকে অভিনন্দন জানিয়ে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “বার্জিস ও সারার এই গৌরবময় সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তাদের জানাই আন্তরিক অভিনন্দন, দোয়া ও শুভকামনা। তাদের হাত ধরেই আগামীতে আমাদের স্কাউটিংয়ের গৌরব আরও এগিয়ে যাক এবং তাদের আগামীর পথচলা আরও সাফল্য ও সম্মানে ভরপুর হোক।”
এই অনন্য অর্জনের পেছনে সংশ্লিষ্ট সকল শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক এবং সহযোগীদের নিরলস অবদান ও দিকনির্দেশনার কথা স্মরণ করে তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে গ্রুপ কর্তৃপক্ষ। স্কাউট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বার্জিস ও সারার এই সাফল্য অন্যান্য সাধারণ শিক্ষার্থীদেরও স্কাউটিংয়ের মাধ্যমে দেশসেবা ও নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
#সৈয়দপুর
#স্কাউট
#ইন্টারন্যাশনাল_স্কুল
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি