সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ।
নীলফামারীর সৈয়দপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের ‘ইকু গ্রুপ’-এর সহযোগিতায় এবং ‘আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুন সমাজসেবক ইরফান আলম ইকু।
উপহার সামগ্রী বিতরণকালে ইরফান আলম ইকু বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ও ইকু গ্রুপ সবসময়ই এ অঞ্চলের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইকু গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূজার আগে নতুন কাপড় হাতে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সুধী ও সুবিধাভোগী সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ।
#সৈয়দপুর
#ইকুগ্রুপ
#দুর্গাপূজা
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি