সৈয়দপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবাকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে আজ ০৭ অক্টোবর ২০২৬ তারিখে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর কনফারেন্স রুমে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তির মাধ্যমে “সৈয়দপুর পৌরসভায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা সেবা” কার্যক্রমে বেসরকারি খাতের প্রতিষ্ঠান ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশন, ঢাকা-কে ১ বছরের জন্য পাইলট প্রোগ্রাম হিসেবে সম্পৃক্ত করা হলো।
এই উদ্যোগের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও বেসরকারি খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাগরিকদের জন্য আরও উন্নত ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা নিশ্চিত করার প্রত্যাশা করছি।
পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব সৈয়দপুর গড়তে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি