নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল।

মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল।

দিনাজপুর প্রতিনিধি: ফিরোজ সরকার

দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী এবং দিনাজপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামসুজ্জামান চৌধুরী খোকার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।সভাপতির বক্তব্যে তিনি বলেন, মরহুম মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকা ছিলেন দলের নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠক। তাঁদের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে। তাঁদের আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ মাহবুব আহমেদ, মোঃ আকতারুজ্জামান জুয়েল, নামজা মসির, মোঃ নওশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবর রহমান মজিব, জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিনাত আরা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোঃ আশফাক হোসেন। পরে মরহুম দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের বিকাশ এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা মরহুম দুই নেতার কর্মময় রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান এবং আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা তাঁদের আদর্শ অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com