সৈয়দপুরে ১৫ কেজি গাঁজাসহ আটক ১
নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁ জা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুরের ওয়াপদা মোড় এলাকায় রংপুর থেকে আসা ‘মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস’ বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের যাত্রী মো. জুয়েল মিয়া (৩৮)-এর কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপে মোড়ানো ৭টি প্যাকেটে মোট ১৫ কেজি শুকনো গাঁ জা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁ জা র আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং ২২ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে/
#সৈয়দপুর #নীলফামারী #ওয়াপদামোড় #গাঁজা #মাদকবিরোধীঅভিযান #সচেতনতা
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি