নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন নীলফামারীর বিলকিস ইসলাম

সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন নীলফামারীর বিলকিস ইসলাম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নীলফামারীর বিলকিস ইসলাম।একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী হিসেবে বিলকিস ইসলামের নাম ঘোষণা করেছে বিএনপি। তিনি নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নবম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিলকিস ইসলামকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি নিবেদিত ভূমিকার মূল্যায়ন হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।বিলকিস ইসলামের এই মনোনয়নের খবর সৈয়দপুরে পৌঁছালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, বিলকিস ইসলাম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলে এই অঞ্চলের মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে জোরালোভাবে উপস্থাপিত হবে।উল্লেখ্য, বিলকিস ইসলাম এর আগেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবার সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, একটি দল সংসদের ছয়টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী সংসদ সদস্য পাবেন।এটা কোন জেলাভিত্তিক নয়। একটি জেলায় একাধিক সংরক্ষিত নারী সংসদ সদস্য থাকতে পারেন অথবা কোন জেলায় একজনও না থাকতে পারেন। এটা নির্ভর করে দলীয় হাই কমান্ডের উপর।

বর্তমান সংসদের আসন অনুযায়ী বিএনপি ৩৬ এবং জামায়াত ১৩ টি সংরক্ষিত নারী সংসদ সদস্য আসন পাবেন।আগামী ১২ মে ২০২৬ তারিখে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্যই হলেন সংরক্ষিত নারী আসনের ভোটার।

#hellosaidpur24news #MPNews #PoliticalNews #bilkisislam

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com