নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
নো-ম্যানস ল্যান্ডে দুই ভাইয়ের লাশ

নো-ম্যানস ল্যান্ডে দুই ভাইয়ের লাশ

 

ফেনীর পরশুরাম উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে রোববার সকালে দুই ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দুই ভাইয়ের লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি লাশ দুটি পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়। নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে মারা যাওয়ায় দুই ভাইয়ের লাশ বিএসএফ নিয়ে যায়। বিজিবি ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পরশুরাম থানা-পুলিশ।

 

বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানায়, পরশুরাম পৌরসভার ভারতীয় সীমান্ত সংলগ্ন গুথুমা গ্রামের কালাধন সরকারের দুই ছেলে মো. নুরুল করিম (২৮) ও মো. স্বপন (২৪) রোববার ভোরে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন বাংলাদেশ-ভারতের নো-ম্যানস ল্যান্ডে দুই ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। তখনই লাশ দুটি বিএসএফ ওই স্থান থেকে উদ্ধার করে তাদের কাছে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সীমান্ত চৌকির বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব করে। দুই পক্ষের পতাকা বৈঠকের পর বিএসএফ লাশ দুটি বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান পরশুরামের গুথুমা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই যুবকের লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, দুই ভাই বজ্রপাতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে। দুই ভাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com