নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
সৈয়দপুরের ফাতেমা পারভীন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত।

সৈয়দপুরের ফাতেমা পারভীন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত।

সৈয়দপুরের ফাতেমা পারভীন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা পারভীন।

তিনি ২০০৩ সালে প্রথম শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০০৭ সাল থেকে সৈয়দপুরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৫ সালেও তিনি নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

গত ২২ সেপ্টেম্বর রাতে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ বছর প্রাথমিক স্তরে রংপুর বিভাগ থেকে মোট ৩ জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন, যার মধ্যে নীলফামারী সৈয়দপুরের ফাতেমা পারভীন, দিনাজপুরের তাজ আল মিনার এবং লালমনিরহাটের পাপিয়া সুলতানা।

শিক্ষাগত যোগ্যতা, পাঠদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সৃজনশীলতা এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের মতো কঠোর মানদণ্ড বিবেচনা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এই অর্জনে ফাতেমা পারভীন জানান, এটি আমার বিদ্যালয়ের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এবং এই সম্মাননা আমাকে আরও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।

স্থানীয় শিক্ষা অঙ্গনে তাঁকে নিয়ে আনন্দের বন্যা বইছে এবং বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

#গুণীশিক্ষক

#সৈয়দপুর

#রংপুরবিভাগ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com