সৈয়দপুরের ঐতিহ্য ধরে রেখেছে আজমেরী কাফেলা।
সেহরিতে ঘুম ভাঙানোর জন্য সৈয়দপুর শহরের বাশবাড়ি এবং সাহেবপাড়া এলাকার”আজমেরি কাফেলা”।
কখনো উর্দুতে কখনো বাংলায় বিভিন্ন গজল পরিবেশন করে ভোররাতে রমজানের প্রতি মানুষকে উৎসাহিত করতে নিজ খরচে মাইক ভাড়া করে পাড়া মহল্লায় ঘুরে বেড়ান।এটা অনেকটা সৈয়দপুরের ঐতিহ্য। স্মার্ট মোবাইলের যুগে এই ঐতিহ্য হারাতে বসেছে।
আজ থেকে ১৫/২০ বছর আগেও সৈয়দপুর শহরে অনেকগুলো এই ধরনের কাফেলা ছিলো।
যাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলতো,, কে কত ভালো করতে পারে।
এখন এতগুলো কাফেলা নেই, তবে আজমেরী কাফেলা সৈয়দপুরের সেই ঐতিহ্য ধরে রেখেছে।।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি