নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
দিমেক হাসপাতালের নবমনোনীত সভাপতি মন্ত্রী জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিমেক হাসপাতালের নবমনোনীত সভাপতি মন্ত্রী জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি-তে সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি (মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) ও দিনাজপুর মেডিকেল কলেজের সহ-সভাপতি এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম (সংসদ সদস্য, দিনাজপুর-৩) মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে জিয়া হার্ট ফাউনেন্ডশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দরা বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে আপনাদের মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, আপনাদের এই যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এক অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনাদের হাত ধরে এই অঞ্চলের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাক এই আমাদের প্রত্যাশা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com