নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
স্বাস্থ্য ভবনে কর্মীর রহস্যমৃত্যু

স্বাস্থ্য ভবনে কর্মীর রহস্যমৃত্যু

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান কার্যালয়ে এক সরকারি কর্মীর রহস্যজনক মৃত্যু হল। মৃতের নাম শ্যামল অধিকারী। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ স্বাস্থ্য ভবনের ক্যান্টিনের পিছনে একটি গাছের নীচে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্বাস্থ্য ভবনের পাঁচতলায় স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কার্যালয়। সেখানেই ডিরেক্টর অব হেলথ সার্ভিসেসের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন পঞ্চাশোর্ধ্ব শ্যামলবাবু।

 

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য ভবনের কর্মীরা জানিয়েছেন, দেহটি যেখানে পড়ে ছিল, সেখানে কোনও রক্তের দাগ তাঁরা দেখেননি। পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছে একটি কাঠের সিঁড়ি এমন ভাবে ছিল যেন সেটি গাছে ওঠার জন্য ব্যবহার করা হয়েছিল। তবে কী ভাবে শ্যামলবাবুর মৃত্যু হল, তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা।

মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন শ্যামলবাবু। সম্প্রতি মেজাজ হারিয়ে তিনি নিজের মোবাইল ফোনও ভেঙে ফেলেছিলেন। এ দিন ওই কর্মীর দেহের পাশ থেকে তাঁর ভাঙা মোবাইল, একটি ব্যাগ এবং যে স্কুটারে তিনি অফিসে যাতায়াত করতেন সেটি উদ্ধার হয়েছে। কিন্তু স্বাস্থ্য দফতরের এক কর্মী যে মানসিক ভাবে এত বিপর্যস্ত, তা কোনও কর্তা-আধিকারিক কেন জানতে পারলেন না, সেই প্রশ্ন উঠেছে। যদিও তার স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com