নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর..

দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর..

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

রক্তসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শহরের উপশহর এলাকায় অবস্থিত তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি রক্তকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বক্তব্যে ডা. শাহানা জাফর বলেন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ, রক্তের উপাদান পৃথকীকরণ এবং সরবরাহ কার্যক্রম আরও উন্নত হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ কে এম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

হস্তান্তর করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে— রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ (সেল সেপারেটর)৪° সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্লাড রেফ্রিজারেটর মাইনাস ৪০° সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্লাড ডিপ ফ্রিজার প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হস্তান্তর করা এসব আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রক্তজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এসব অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও আধুনিক রক্তসেবা আরও সহজলভ্য হবে এবং রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com