নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। ১জুন থেকে কার্যকর!! সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫ সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। নীলফামারীতে মোটরসাইকেলে পাঁচ বছরের শিশু অ প হ র ণ এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ,, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু নীলফামারীতে শিশুকে যৌ’ন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার..
আগামীকাল বিএনপির বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন

আগামীকাল বিএনপির বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন

 

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে আগামীকাল সোমবার সারাদেশের মহানগর ও জেলা সদরে এবং পরদিন মঙ্গলবার থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করবে বিএনপি। আজ রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী কমিটির নেতারা মনে করেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একাদশ জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভূয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষকে চরম বিপাকে ফেলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সরকারি দলের মদদপুষ্ট এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেটের অপতৎপরতা এবং সরকারি ব্যবস্থপনার ব্যর্থতা ও দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে।’

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে—তাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার মৌলিক যে অধিকার এটা তার বিরোধী। দেশে গণতন্ত্রবিহীন একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অপ প্রয়াস। সরকার ইতিমধ্যে আরও কয়েকটি আইন বিধান ও বিজ্ঞপ্তি জারী করেছে যা সংবিধান সম্মত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শারোদীয় শুভেচ্ছা জানানো হয়। আনন্দমুখর পরিবেশে এই ধর্মীয় উৎসব পালনের সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com