নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
নীলফামারীর কিশোরগঞ্জে জু’য়া’রি ও মা’দ’ক সেবী সহ আটক আট..

নীলফামারীর কিশোরগঞ্জে জু’য়া’রি ও মা’দ’ক সেবী সহ আটক আট..

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবনকারী সহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।রোববার (২৮ জুন) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হলেন- উপজেলার বাজেডুমরিয়া গ্রামের দিলীপ রায় (৩০), সাজু মিয়া (২০), আশরাফুল আলম ওরফে মিলন (৪০) এবং আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।এছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন উপজেলার পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের ডালিম মিয়া (২২), সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের সাঈদী ইসলাম (১৯) এবং মনিকুল ইসলাম (২০)।

কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাজেডুমরিয়া গ্রামে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। একই রাতে উপজেলার কালিকাপুর এলাকায় পৃথক অভিযানে চার মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত ক্যাসিনো জুয়াড়িদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এবং মাদকসেবনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com