নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
রংপুর জিলা স্কুলের শিক্ষক পরিবার হত্যার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রংপুর জিলা স্কুলের শিক্ষক পরিবার হত্যার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।রোববার নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, হাজিরহাট থানা আমির বেলাল হোসেন এবং মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে মাহবুবুর রহমান বেলাল বলেন, একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকের বিস্তার নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

এ সময় হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ শনাক্ত করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন মাহবুবুর রহমান বেলাল। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com