নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। নীলফামারীর জলঢাকায় রাস্তা নিয়ে বিরোধ।নি’হত এক যুবক। বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা। কিশোরীকে ধ’র্ষ’ণ ও হ”ত্যার জেরে আসামির বাড়িতে আ’গুন। নি’হত তিন.. অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে জেলা পরিষদ।এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান। দেশের ইতিহাসে দ্রুততম বিচার: শিশু রামিসা ধ*র্ষ’ণ ও হ’ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে আকস্মিক উপস্থিত পুলিশ সুপার। ৩৮ বছর ধরে নিখোঁজ স্বামী ফিরে এলেন হঠাৎ, রাগ ভাঙছে না স্ত্রীর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। ১জুন থেকে কার্যকর!! সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫
বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা।

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা।

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সংকট নিরসন করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য শিবানী উড়াওসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এর নেতিবাচক প্রভাব সমাজের সব স্তরের মানুষের ওপর পড়লেও নারী ও শিশুদের জীবন ও জীবিকায় এর প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। তাই পরিবেশ রক্ষা এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়কে একইসঙ্গে গুরুত্ব দিতে হবে।বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, বৃক্ষরোপণ কর্মসূচির সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে রাষ্ট্র, নাগরিক সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।সভায় পরিবেশ সুরক্ষায় নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু সহনশীল সমাজ গঠনে নারীদের অভিজ্ঞতা, নেতৃত্ব ও অংশগ্রহণকে যথাযথ মূল্যায়ন করতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নারী নেতৃত্বের বিকাশ অপরিহার্য।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রম জোরদারে সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষায় বৃক্ষ হোক আগামী প্রজন্মের জন্য আমাদের অঙ্গীকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com