নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
নীলফামারীতে পৃথক পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে পৃথক পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী |

নীলফামারী জেলা সদর ও ডিমলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে।

আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের অদূরে বাদিয়ার মোড় এলাকায় ‘মুক্তা ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে জ্বালানি তেলে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদরের টুপামারী এলাকায় বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই শিশুখাদ্য তৈরি করায় ‘অভিজাত গ্রুপ’কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোবারক হোসেন ও বিএসটিআই-এর মাঠ কর্মকর্তা জুলকার নাঈম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একইদিন দুপুরে ডিমলা উপজেলার চাপানী হাটের ‘খরশেদা অটো মুড়ি মিল’-এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও নিষিদ্ধ উপাদান ব্যবহার করার দায়ে ওই মিলটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com