নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
নীলফামারীতে সেমাই কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে সেমাই কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

আজ ০১ মার্চ ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, নীলফামারী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কিশোরগঞ্জ উপজেলার শরীফ এন্টারপ্রাইজের “এসপি স্পেশাল লাচ্ছা সেমাই” কারখানায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল। একইসঙ্গে পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল।

অভিযানকালে আরও দেখা যায়, ডালডা গলানো ও সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার না করা, কম ওজন দিয়ে পণ্য মোড়কজাত করা এবং অননুমোদিত রাসায়নিক ব্যবহার করার বিষয়টিও প্রমাণিত হয়।

উল্লেখিত অপরাধসমূহের দায় স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একইসঙ্গে কারখানায় ব্যবহৃত অননুমোদিত কেমিক্যাল ধ্বংস করা হয়।

এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com