খুলনার ডুমুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত ১ কোটি ৩৬ লাখ ৩১_হাজার_১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল।
জেলা ও উপজেলা তদারকি কমিটির নিবিড় পর্যবেক্ষণে শ্রমিকদের মজুরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিবহন খরচ পরিশোধের পর ১ কোটি ৩৬ লাখ টাকার বেশি উদ্বৃত্ত থাকে। এ প্রসঙ্গে ইউএনও সবিতা সরকার জানান, সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের আমানত। নিয়মানুযায়ী যতটুকু কাজ সম্পন্ন হয়েছে কেবল ততটুকুর বিল পরিশোধ করে অবশিষ্ট টাকা আর্থিক বিধিমালা মেনে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
(উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট রাজশাহীর পবা উপজেলার ইউএনও মো. ইবনুল আবেদীনও খাল খনন প্রকল্পের অব্যয়িত ১ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৭৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছিলেন।)
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি