কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারে অবস্থিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনা ঘটেছে। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের জমাকৃত আমানতের টাকা মূল ব্যাংক হিসেবে জমা না করে ভুয়া রসিদ ও জাল নথির মাধ্যমে তা আত্মসাৎ করে উধাও হন।
গ্রাহকদের অভিযোগ, তাদের টাকা ব্যাংকের মূল সার্ভারে জমা না দিয়ে ভুয়া রসিদ ও নথিপত্র দিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাহকেরা উখিয়ার পালংখালী বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় টাকা জমা ও লেনদেন করে আসছিলেন। সম্প্রতি গ্রাহকেরা টাকা তুলতে গেলে হিসাবে গরমিল দেখতে পান এবং গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে ওই শাখার ম্যানেজার, ক্যাশিয়ারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হঠাৎ উধাও হয়ে যান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি