
২৪ পিস ট্যাপেন্ডাডলসহ সৈয়দপুরে গ্রেফতার ৩
বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ২৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— উত্তরা আবাসন এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে শুভ ইসলাম (২৬), মোঃ মনতাজের ছেলে মোহাম্মদ মনু (১৯) এবং মোঃ একরামের ছেলে মোঃ রাহুল (২৫)। তারা সকলেই সৈয়দপুর থানার উত্তরা আবাসন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এক অভিযানে নিষিদ্ধ ঘোষিত মাদক ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৪ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি