নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন দিনাজপুর রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ।
দিনাজপুর রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুর রোটারি ক্লাব-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের পুলহাট বিসিক শিল্প এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪ বাংলাদেশ-এর চিফ কো-অর্ডিনেটর রোটারিয়ান এম. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম খান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, দিনাজপুর সার্কেল) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহেদুল ইসলাম।
‘এসো প্রকৃতির মতো নির্মল হই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা উল আসমা।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, ক্লাব সেক্রেটারি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, ট্রেজারার ড. আফরিন আক্তার বেলী, সাবেক সভাপতি রোটারিয়ান রণজিৎ কুমার সিংহ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটার্যাক্টর মো. সিয়াম ইসলামসহ রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গাছ একটি প্রাণ—এই চেতনাকে ধারণ করে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
আলোচনা শেষে অতিথিরা বিসিক শিল্প এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এর আগে পুলহাটের পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড-এর সভাকক্ষে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com