নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
বরিশাল কারাগারে কন্যাকে ধর্ষণ মামলার আসামির ‘আত্মহত্যা’

বরিশাল কারাগারে কন্যাকে ধর্ষণ মামলার আসামির ‘আত্মহত্যা’

শনিবার ভোরে কারা অভ্যন্তরের হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে।

প্রয়াত হানিফ খলিফার (৪০) গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। তবে বসবাস করতেন সদর উপজেলার চৌহুতপুর এলাকায়।

তিনি তার বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক।

তিনি জানান, গেল ৩০ সেপ্টেম্বর বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হানিফ খলিফার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তারই স্ত্রী। ওই মামলায় গ্রেপ্তারের পর পহেলা অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন হানিফ।

ডিএনএ টেস্টের জন্য কয়েক দিন আগে তাকে কারাগারের বাইরে যেতে হয়। কারাগারে ফেরার পর তাকে কারা অভ্যন্তরের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

জেল সুপার জানান, হাসপাতালে থাকা হাজতি বা কয়েদিদের মশারি দেওয়া হয়। সেই মশারি ছিড়ে তা দিয়ে দড়ি তৈরি করেন হানিফ। ভোররাতে সবার অগোচরে বাথরুমে থাকা পানির পাইপের সাথে গলায় ফাঁস দেন তিনি।

ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করে আরো কারো গাফলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডেপুটি জেলার মো. ইব্রাহিম।

ময়না তদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com