নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৭ (সাত) জন অনলাইন জুয়ারি গ্রেফতার।POLICE MEDIA CELL NILPHAMARI [10 JULY 2026]গত ইং- ০৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ
পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন কাজীরহাট দক্ষিন বালাপাড়া গ্রামের জনৈক মহুবার এর বসতবাড়ি হইতে ১। মোঃ আজিম ইসলাম (১৯), পিতা-মোঃ মহুবার, ২। মোঃ সোহেল রানা (২১), পিতা-মোঃ জিয়ারুল ইসলাম, ৩। মোঃ ওমর ফারুখ (২০), পিতা-মোঃ আব্দুল লতিফ, ৪। মোঃ সাকিব হোসেন (১৯), পিতা-মোঃ জিল্লুর রহমান, ৫। মোঃ নাঈম ইসলাম (১৯), পিতা-মোঃ আতিকুল ইসলাম, ৬। মোঃ আসাদুজ্জামান আসাদ (১৯), পিতা-মোঃ হাসিবুর রহমান, ৭। মোঃ নুরনবী ইসলাম (২০), পিতা-মোঃ আব্দুল মালেক, সকলের সাং-দক্ষিন বালাপাড়া, সংগলশী, থানা ও জেলা-নীলফামারীগণকে জুয়া খেলারত অবস্থায় আটক করিতে সক্ষম হয়। ঘটনাস্থলে বিধি মোতাবেক তল্লাশীকালে আসামীগনের হেফাজত হইতে ০৮ (আট) টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগনের সামনে মোবাইল ফোনগুলো পর্যালোচনায় উক্ত মোবাইল গুলোতে অনলাইন কেসিনো/জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সহ কেসিনো খেলার আলামত পাওয়া যায়। গৃহিত ব্যবস্থাঃ- এ সংক্রান্তে নীলফামারী থানার মামলা নং-২২, তারিখ-০৯/০৭/২০২৬ খ্রিঃ, জিআর নং-২৭৪/২০২৬, ধারা- জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৭/১৮/২৫/২৭ রুজু পরবর্তী আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি