দিনাজপুর প্রতিনিধি: ফিরোজ সরকার
দিনাজপুর সদর উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে জিআরের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মিলন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।ত্রাণ বিতরণ
কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৪ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৪০ টন জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া ৭০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি