নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাবিপ্রবি স্কুল মাঠে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে গঠিত বৃক্ষরোপণ উপ-কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। এছাড়াও অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, প্রফেসর ড. মো. আবু হাসান, প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. মো. নওশের ওয়ান, প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. মামুনার রশীদ, প্রফেসর ড. মারুফ আহমেদ এবং প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. মো. মহিদুল হাসান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন। কৃষি ও পরিবেশের গুরুত্ব অনুধাবন করে তিনি যেমন খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, তেমনি সবুজায়ন ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছিলেন। বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ধারণ করে একটি সবুজ, শ্যামল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমও চলবে। উদ্বোধনী দিনে শিশুদের মাঝে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com