নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
ভাইয়ের স্বপ্নে হাজির মৃ ত বোন, কবর খুঁড়ে যা দেখল স্বজনরা,,,

ভাইয়ের স্বপ্নে হাজির মৃ ত বোন, কবর খুঁড়ে যা দেখল স্বজনরা,,,

ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিনের মাথায় জীবিত আছেন ভেবে মরিয়ম (২০) নামে এক তরুণীর কবর খুঁড়েছেন স্বজনরা।

জানা গেছে, মরিয়ম বাবার সংসারের অভাব দূর করতে গত কয়েক বছর আগে চট্টগ্রামের একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। গত ২৬ মে ঈদুল আজহার ছুটিতে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তার পরিবার বাড়িতে রেখে চিকিৎসা শুরু করেন। চিকিৎসা চলাকালে ২৮ জুন ভোরে অর্থাৎ ঈদের দিন তিনি নিজেদের বসতঘরে মৃত্যুবরণ করেন। এরপর ঈদের নামাজ শেষে বাড়ির সামনের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পুকুর পাড়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন স্বজনরা।এদিকে দাফনের কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কবরটি থেকে সুগন্ধি বের হচ্ছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে, এরপর থেকেই আলোচনায় উঠে আসে তরুণীর কবরটি। প্রতিদিনই ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা।

আরও জানা গেছে, সর্বশেষ মঙ্গলবার বিকেলে স্বজনরা সবকিছু উপেক্ষা করে প্রায় ৩০০ মানুষের উপস্থিতিতে কবরটি খুঁড়ে দেখেন কবরের ভেতরে থাকা মরিয়মের মরদেহটিতে পচন ধরেছে, পরে পুনরায় কবরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, যেহেতু মরিয়ম তার সংসারের উপার্জনক্ষমদের মধ্যে একজন ছিলেন, তাই তার স্বজনরা মরিয়মকে নিয়ে মৃত্যুর পর অতিরিক্ত চিন্তাভাবনার ফলেই ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখতে পারেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com