নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জর্দার কৌটায় জমিয়েছিলেন ২ লাখ টাকা, খুলে দেখেন সব শেষ নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস
সৈয়দপুরে যাত্রীবেশে ভ্যান ছিনতাই, চালক হাসপাতালে।

সৈয়দপুরে যাত্রীবেশে ভ্যান ছিনতাই, চালক হাসপাতালে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ওঠা প্রতারক চক্রের বিষাক্ত কোনো কিছুর প্রয়োগে অচেতন হয়ে ভ্যান হারিয়েছেন মো. রাশেদ নামের এক চালক। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে এক ব্যক্তি যাত্রীবেশে চালক রাশেদের ভ্যানটি ভাড়া করেন। ওই যাত্রীর গন্তব্য ছিল পাশের বদরগঞ্জ উপজেলার লালদীঘি। পথিমধ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে চালক রাশেদকে কৌশলে কোনো কিছু খাইয়ে বা শুঁকিয়ে অচেতন করা হয়। পরে রাশেদ অচেতন হয়ে পড়লে প্রতারক যাত্রীটি তার ভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন চালক রাশেদকে রাস্তার ধারে অচেতন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন রাশেদের পরিবার জানায়, ভ্যানচালক রাশেদ এখনো সম্পূর্ণ সুস্থ নন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এ বিষয়ে থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com