নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা।

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা।

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা।

দিনাজপুর প্রতিনিধি: ফিরোজ সরকার

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অধিভুক্ত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলি খান। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ভিন্ন আঙ্গিকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হয়েছে। তিনি দেশের সকল বন্ধ গণমাধ্যম পুনরায় চালুর দাবি জানান।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। যখনই কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই তারা প্রথম আঘাত হানে গণমাধ্যমের ওপর। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে কখনো টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান। এ সময় সংগঠনের সদস্য মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান, বেলাল হোসেন রাজু, জাহিদ হোসেন, তহমিনা বেগম, লাইছুর রহমান, ফটোসাংবাদিক মো. নূর ইসলামসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক মো. মঞ্জুর“ল আলম।বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের বিকাশে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com