নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা।

দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় দক্ষ, মানবিক ও দায়িত্বশীল আইনজীবী হওয়ার আহ্বান।

দিনাজপুর প্রতিনিধি: ফিরোজ সরকার।

দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেছেন, একজন আইনজীবী শুধু একজন পেশাজীবী নন; তিনি সমাজে ন্যায়, সত্য ও সুবিচার প্রতিষ্ঠার অন্যতম অগ্রসৈনিক। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৬ ও মতবিনিময় সভা’য় বক্তারা এসব কথা বলেন।বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহত করা এবং মানবাধিকার রক্ষা করা একজন আইনজীবীর মৌলিক দায়িত্ব। আদালতে আইনজীবীদের ভূমিকা কেবল মামলার পক্ষে যুক্তি উপস্থাপন নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা।”তিনি আরও বলেন, “কোনো নির্দোষ ব্যক্তি যেন অন্যায়ভাবে দণ্ডিত না হন, সে বিষয়ে আইনজীবীদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো।বক্তারা বলেন, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে আইনজীবীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সততার বিকল্প নেই। নতুন প্রজন্মের আইনজীবীদের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।অনুষ্ঠানে জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনসহ জেলা আইনজীবী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবীণ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।পরে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের পেশাগত জীবনের সাফল্য, ন্যায়নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানটি নবীন আইনজীবীদের জন্য অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দিকনির্দেশনা গ্রহণ এবং আইন পেশার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com