নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে আকস্মিক উপস্থিত পুলিশ সুপার।

দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে আকস্মিক উপস্থিত পুলিশ সুপার।

ফিরোজ সরকার, দিনাজপুর প্রতিনিধি ।

সেবাগ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ। জনগণের প্রত্যাশিত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুর কোতোয়ালি থানা আকস্মিক পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

বৃহস্পতিবার (৪ জুন) থানায় উপস্থিত হয়ে তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। এ সময় থানায় আগত সাধারণ মানুষ পুলিশ সুপারের কাছে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের যেকোনো অভিযোগ ও সমস্যা দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বসহকারে নিষ্পত্তি করতে হবে। কোনো অভিযোগ অবহেলা করা যাবে না এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত পরিবেশে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধির জন্য দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের বিকল্প নেই। থানায় আগত প্রতিটি মানুষের সঙ্গে সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করারও নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় থানার সার্বিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং জনসাধারণের সঙ্গে পুলিশের যোগাযোগ ব্যবস্থার খোঁজখবর নেন পুলিশ সুপার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দিনাজপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ নিয়মিত তদারকি ও জনবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com