নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫ সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। নীলফামারীতে মোটরসাইকেলে পাঁচ বছরের শিশু অ প হ র ণ এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ,, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু নীলফামারীতে শিশুকে যৌ’ন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার.. সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন।
সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ।

সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ।

সৈয়দপুরে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নীলফামারীর সৈয়দপুরে ৩০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই মাংস তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আলম ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এম আর আলম ঝন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক নওশাদ আনসারী।

সভাপতির বক্তব্যে ইরফান আলম ইকু বলেন, “মহান আল্লাহতালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় আমরা কোরবানি দিয়েছি। ঈদের এই আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সমভাবে উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই চ্যারিটি ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।”স্বাগত বক্তব্যে নওশাদ আনসারী ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে উপস্থিত ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে কোরবানির মাংসের প্যাকেট তুলে দেন। মাংস পেয়ে উপস্থিত সাধারণ মানুষের মুখে হাসি ফুটতে দেখা যায়। এ সময় আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

hellosaidpur24news

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com