নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা।

দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা।

নামাজে অংশ নেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ।

দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে কোরবানির ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ নামাজে ইমামতি করেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।এবার কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে পানি জমে থাকায় প্রায় ২৩ একর এলাকাজুড়ে স্থাপিত এই ঈদগাঁ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের ক্ষেত্রে কিছুটা সংশয় ছিল।

কিন্তু বুধবার থেকে আর বৃষ্টি না হওয়ায় পৌর কর্তৃপক্ষ দ্রুত মাঠ নামাজ উপযোগি করে তোলে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে মোনাজাতে মাওলানা মতিউর রহমান কাসেমী দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের শান্তি প্রার্থনা করে দোয়া করেন ।এখানে নামাজে অংশ নেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ।

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীনতার পূর্ব থেকে ঈদের জামাত হয়ে আসলেও নতুন করে সুদৃশ্য বিশাল মিনার নির্মাণ এবং মাঠ সম্প্রসারণ কর হয় ২০১৬ সালে। তখন থেকে প্রায় ২৩ একর এলাকাজুড়ে স্থাপিত এই ঈদগাঁ মাঠে ঈদের প্রধান জামাত শুরু হয়েছে।গোর-এ-শহীদ বড় ময়দানে ৫১৭ ফুট দৈর্ঘ্য ঈদগাঁ মিনারে আছে ৫২ টি গম্বুজ। মুল মিম্বারের উচ্চতা ৫৫ ফুট। এখানে এক কাতারে ৫ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন।তবে সাম্প্রতিক কয়েক দিনের ঝড়-বৃষ্টির কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার আগের বছরের তুলনায় জনসমাগম কিছুটা কম ছিল বলে জানা গেছে। এরপরও হাজারো মানুষের সঙ্গে জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা মানুষরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com