সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে “সচেতন জনতা সৈয়দপুর”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,বহু আগে আন্তর্জাতিক করণের ঘোষণা এলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা তৈরি হয়েছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি বেগম, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, আকরাম সিদ্দিকী, জমির মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন,
যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন যুব নেতা সুলতান। এসময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, ফিরোজ আলম, পারভেজ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে উত্তরাঞ্চলের বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বলেন, অন্য জেলায় বিমানবন্দর নির্মাণের বিরোধিতা নয়, বরং সম্ভাবনা ও অবকাঠামোগত দিক বিবেচনায় সৈয়দপুরকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।দাবি আদায়ে প্রয়োজন হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।#সৈয়দপুর_বিমানবন্দর #SyedpurAirport #savesaidpurairport #সৈয়দপুরবাসী #উত্তরাঞ্চলের_গর্ব #internationalairportpenang #AirportDevelopment#সৈয়দপুরপথে #foryouシ
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply
You must be logged in to post a comment.