নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
নীলফামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা। স্বামী গ্রেফতার।

নীলফামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা। স্বামী গ্রেফতার।

নীলফামারীতে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মো. আলামিনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মো. আলামিন জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী মো. আলামিনকে বুধবার রাত সোয়া ১১টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের বড়ডাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

মামলার সূত্র মতে, ২০২৫ সালের ২৩ মে একই গ্রামের সাদিয়া আক্তারের সঙ্গে মো. আলামিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলামিন ও তার পরিবারের সদস্যরা সাদিয়ার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। সাদিয়ার মা মোছা. হাসি বেগম একজন দরিদ্র বিধবা হওয়ায় দাবিকৃত টাকা দিতে পারেননি। যৌতুকের টাকা না পেয়ে আলামিন প্রায়ই সাদিয়ার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা হয়। এরপর সাদিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাতে তাকে নির্যাতনের পর শ্বাষরোধ করে হত্যা করে আত্মহত্যার প্রচারণা চালায়। এঘটনায় সাদিয়ার মা মোছা. হাসি বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন,‘আজ বৃহস্পতিবার দুপুরে মো. আলামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com