নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুর থেকে ছাত্রী অপহরণকারী সুমন নারায়ণগঞ্জে গ্রেফতার।

সৈয়দপুর থেকে ছাত্রী অপহরণকারী সুমন নারায়ণগঞ্জে গ্রেফতার।

সৈয়দপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ: প্রধান অভিযুক্ত সুমন নারায়ণগঞ্জে গ্রেফতার, ভুক্তভোগী উদ্ধার..

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত সুমন আলীকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। একই সাথে অপহৃত শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মদনপুর থেকে তাকে আটক করা হয়।আজ শনিবার (১৬ মে) র‌্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সুমন আলী সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী সৈয়দপুর থানার শিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল সুমন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও অপহরণের হুমকি দেওয়া হতো। পরিবারের পক্ষ থেকে সুমনকে সতর্ক করা হলেও সে তার আচরণ বদলায়নি।গত ৭ মে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীর সহায়তায় ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় সুমন। পরে স্বজনরা জানতে পারেন মেয়েটিকে অভিযুক্তের বাড়িতে রাখা হয়েছে। সেখানে গিয়ে কিশোরীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে উল্টো ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়।এই ঘটনায় গত ১১ মে শিক্ষার্থীর বাবা এনামুল হক বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আত্মগোপনে চলে যায় সুমন।পরবর্তীতে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৪ মে রাতে সোনারগাঁও থানার মদনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে প্রধান অভিযুক্ত সুমন আলীকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com