নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জর্দার কৌটায় জমিয়েছিলেন ২ লাখ টাকা, খুলে দেখেন সব শেষ নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ’-এর ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (৭ মে)। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন সংগঠনটি দীর্ঘ পথচলা উদযাপন করছে নানা আয়োজনের মধ্য দিয়ে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠনের সংসদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যসহ স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন আর আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শহরবাসীর নজর কাড়ে।এছাড়াও দিনটি স্মরণীয় করে রাখতে সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলওয়ে স্টেশন সংলগ্ন মুর্তজা ইন্সটিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় গান, নাটক ও আবৃত্তিসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।তবে পল্লী কবি জসীম উদ্দীনের “নকশী কাঁথার মাঠ” গীতিনাট্য মঞ্চস্থ দর্শকদের বিশেষ নজর কেড়েছে। সংগঠনটির আমন্ত্রণে শহরের সকল শিল্পানুরাগী ও সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com