নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫ সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। নীলফামারীতে মোটরসাইকেলে পাঁচ বছরের শিশু অ প হ র ণ এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ,, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু নীলফামারীতে শিশুকে যৌ’ন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার.. সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন।
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ”র ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৭ই মে। সারাদিন থাকবে বর্ণাঢ্য আয়োজন।

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ”র ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৭ই মে। সারাদিন থাকবে বর্ণাঢ্য আয়োজন।

“সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ”র ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৭ই মে। সারাদিন থাকবে বর্ণাঢ্য আয়োজন।”””””””””””””””””””””””””””নীলফামারীর সৈয়দপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিল্প সাহিত্য সংসদ’ পা রাখতে যাচ্ছে ১১৫ বছরে। এ উপলক্ষে আগামী ৭ মে (বৃহস্পতিবার) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যায় মঞ্চস্থ হবে পল্লীকবি জসিমউদদীনের অমর সৃষ্টি ‘নকশী কাঁথার মাঠ’ গীতিনৃত্যনাট্য। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০:৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা। যা সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

সন্ধ্যায় মর্তুজা ইনস্টিটিউটে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।মূল আকর্ষণে থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘নকশী কাঁথার মাঠ’ গীতিনৃত্যনাট্য। শহরের রেলওয়ে মর্তুজা ইনস্টিটিউট মিলনায়তনে বর্তমানে চলছে গীতিনাট্যটির শেষ মুহূর্তের মহড়া। নৃত্য ও অভিনয়ের শৈল্পিক সমন্বয়ে নাটকটিকে দর্শকদের সামনে জীবন্ত করে তুলতে ব্যস্ত সময় পার করছেন কলাকুশলীরা। অনুষ্ঠানটি আয়োজিত হবে সৈয়দপুর রেল স্টেশনের পাশেই অবস্থিত মর্তুজা ইনস্টিটিউট মিলনায়তনে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্প সাহিত্য সংসদ দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মাইলফলক উদযাপনে শহরের সকল সংস্কৃতিমনা মানুষকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।#hellosaidpur24news #সৈয়দপুর#সৈয়দপুর_শিল্প_সাহিত্য_সংসদ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com