নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
অর্থের অভাবে পরীক্ষা দেওয়া হলো না রিপার: মা ও মেয়ের বাঁচার আকুতি।

অর্থের অভাবে পরীক্ষা দেওয়া হলো না রিপার: মা ও মেয়ের বাঁচার আকুতি।

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ (নীলফামারী):

ঝড় বৃষ্টি এলে ঘরের চাল দিয়ে পানি পড়ে, তখন অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়। তিন বেলা ঠিকমতো খাবারই জোটে না, বই কেনা বা প্রাইভেট পড়া তো বিলাসিতা। এভাবেই নিজেদের চরম দুর্দশার কথা বলছিলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বৈশ্য পাড়া গ্রামের শ্রীমতি রুপালী রানী রায়।অভাবের তাড়নায় তার দ্বিতীয় মেয়ে রিপা রানী রায় ২০২৬ সালের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। রিপা মাগুড়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ফরম পূরণ করলেও প্রস্তুতি না থাকায় পরীক্ষায় বসতে পারেননি।

রুপালী রানীর স্বামী অন্নদাশ রায় অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। নিজের বসতভিটা না থাকায় মৃত বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন এই দম্পতি। বর্তমানে তাদের সংসারে অভাব-অনটন নিত্যসঙ্গী। বড় মেয়ে: মানুষের কাছে সাহায্য চেয়ে তিন বছর আগে বিয়ে দিয়েছেন। মেজ মেয়ে (রিপা): টাকার অভাবে বই কিনতে না পেরে ঝরে পড়ার উপক্রমে। ছোট মেয়ে (অন্তরা): স্থানীয় একটি কিন্ডারগার্টেনে ষষ্ঠ শ্রেণিতে বিনা বেতনে পড়ছে।রুপালী রানী নিজে একটি কিন্ডারগার্টেনে আয়ার কাজ করে যা পান, তা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়।

থাকার ঘরটির অবস্থা এতটাই জীর্ণ যে সামান্য বৃষ্টিতেই তা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় সহযোগিতা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে পরিবারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা যথেষ্ট নয়।

নুন আনতে পান্তা ফুরানো এই সংসারে দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই শ্রীমতি রুপালী রানী তার মেয়েদের শিক্ষার দায়িত্ব এবং মাথা গোঁজার জন্য একটি নতুন ঘরের আকুতি জানিয়েছেন। সমাজের বিত্তবান মানুষ ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টিই এখন এই পরিবারের শেষ ভরসা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com