নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জর্দার কৌটায় জমিয়েছিলেন ২ লাখ টাকা, খুলে দেখেন সব শেষ নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস
সৈয়দপুরে আল-হামদ ফাউন্ডেশনের যাত্রা শুরু: প্রথম দিনেই ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান।

সৈয়দপুরে আল-হামদ ফাউন্ডেশনের যাত্রা শুরু: প্রথম দিনেই ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান।

এম, এ খালেক সৈয়দপুর,

নীলফামারীর সৈয়দপুরে “মানবসেবাই পরম ধর্ম” এই লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল-হামদ ফাউন্ডেশন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের নতুন বাবুপাড়া দুর্গামিল ক্যাম্প মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও সমাজসেবীবৃন্দ।

উদ্বোধনের দিনেই ফাউন্ডেশনটির পক্ষ থেকে দেড় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, আটা, তেল, ডাল, আলু, পেঁয়াজ ও লবণসহ মোট ৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়।

এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন বলেন”সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে শিক্ষা ও চিকিৎসা সেবা প্রসারেও আমরা কাজ করে যাব।”অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী ৪ এর মাননীয় সংসদ সদস্য এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বর্তমানে প্রায় ৫০ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত এই ফাউন্ডেশনটি ভবিষ্যতে শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে।এগিয়ে যাক আল-হামদ ফাউন্ডেশন।#khaleq#hellosaidpur24news

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com