নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে দুস্থ ও নিম্ন আয়ের প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে ‘পুষ্টি সহায়তা কর্মসূচি’র আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে এসব খাদ্য তুলে দেয় বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডা. মো. জাবেদ ইউসুফ এবংপ্র্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সজিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গর্ভকালীন সময় থেকে সঠিক পুষ্টি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে মাতৃ ও শিশু মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব। ওব্যাট হেল্পার্স যেভাবে সুবিধাবঞ্চিত মায়েদের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে পপ্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের গর্ভবতী মায়েদের জন্য সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৯৯ জন গর্ভবতী মায়ের গর্ভকালীন ছয় মাস থেকে শিশু প্রসবকালীন পর্যন্ত যাবতীয় চিকিৎসা সেবা এবং নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে ওব্যাট হেল্পার্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com