নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
সৈয়দপুরে মোটরসাইকেলে ৮০ লিটার পেট্রোল সহ আটক ২,

সৈয়দপুরে মোটরসাইকেলে ৮০ লিটার পেট্রোল সহ আটক ২,

এম,এ খালেক, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেলে করে অবৈধভাবে পেট্রোল বহনের সময় দুই যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। রবিবার ১৯ এপ্রিল, সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি মোটরসাইকেল থামানো হলে সন্দেহজনকভাবে বস্তাভর্তি জারকিন পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৮০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন—ডোমার উপজেলার গোমনাতী এলাকার শামিম (২২), পিতা: স্বপন এবং জোড়াবাড়ী ইউনিয়নের সিফাত ইসলাম (২২), পিতা: সিরাজুল ইসলাম।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন। আদালত দুইজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।ট্রাফিক পুলিশ জানায়, মোটরসাইকেলটির কোনো বৈধ রেজিস্ট্রেশন না থাকায় পৃথকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোটরসাইকেলে করে ঝুঁকিপূর্ণভাবে ও অবৈধভাবে পেট্রোল বহনের দায়ে তাদের আটক করা হয়েছে।পুলিশ আরও জানায়, জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com