নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুরে প্রশাসনের অভিযান। সন্ধ্যা ৭ টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা।

সৈয়দপুরে প্রশাসনের অভিযান। সন্ধ্যা ৭ টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুশুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান চালানো হয়।সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান চলাকালীন শহরের পাঁচমাথা মোড়, শামসুল হক রোড, বাস টার্মিনাল ও ক্যান্ট বাজারসহ বিভিন্ন এলাকায় জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।অভিযান শুরুর আগে পুরো উপজেলা জুড়ে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। টহল চলাকালীন সময়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ করে সরকারি নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করেন। এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব বুঝিয়ে সচেতন করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও জাতীয় সম্পদ সাশ্রয়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com