নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জর্দার কৌটায় জমিয়েছিলেন ২ লাখ টাকা, খুলে দেখেন সব শেষ নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস
সৈয়দপুরে চড়া ইলিশের বাজার, সামনে পহেলা বৈশাখ।

সৈয়দপুরে চড়া ইলিশের বাজার, সামনে পহেলা বৈশাখ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর পৌর মাছ বাজারে রূপালি ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৈশাখী ভোজের প্রধান অনুষঙ্গ এই মাছ কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, দাম খুব একটা বাড়েনি।সৈয়দপুর পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকার মধ্যে। তবে বড় আকারের অর্থাৎ ২ কেজি ওজনের ইলিশের দাম আকাশচুম্বী, যা প্রতি কেজি ৩২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে ছোট আকারের অর্থাৎ ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।বাজারের বিশিষ্ট ইলিশ ব্যবসায়ী মোহাম্মদ ফাইয়াজ জানান, “দাম আগের মতোই স্থিতিশীল আছে। আমি নিয়মিত বরিশালের পাথরঘাটা থেকে মাছ আনি, সেখানে আমদানি ভালো রয়েছে। তাই বাজারে মাছের কোনো সংকট নেই।”তবে ব্যবসায়ীদের এমন দাবি মানতে নারাজ সাধারণ ক্রেতারা। বাজারে ইলিশ কিনতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোহাম্মদ আব্দুল লতিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার আমাদের যে বৈশাখী ভাতা দেয়, ইলিশের দাম তার চেয়ে অনেক বেশি। ইলিশ কেনা এখন আমাদের মতো সাধারণ মানুষের জন্য বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। তারপরও বাঙালির ঐতিহ্য বলে কথা; পরিবারের মুখে হাসি ফোটাতে সাধ্যমতো উদযাপনের চেষ্টা করছি।”উৎসবের আমেজ থাকলেও ইলিশের এই চড়া দাম উৎসবের আনন্দে কিছুটা হলেও ভাটা ফেলছে বলে মনে করছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com